দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে যানবাহন চলাচলে বিকল্প সড়ক

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের ওপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নির্দেশনা দিয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ, বিদেশী কূটনীতিকগণ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গমনাগমন করবেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো: সাজ্জাত আলী উল্লিখিত অনুষ্ঠানগুলো চলাকালীন পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করেছেন। এ বিষয়ে নগরবাসী ও যানবাহন মালিক ও শ্রমিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তিনি। ওই এলাকায় যানবাহনের সুষ্ঠু চলাচল নিশ্চিতকল্পে ভোর ৩টা হতে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সকল প্রকার যানবাহন (বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কার, মাইক্রোবাস, সিএনজি, রিকশা-ভ্যান ইত্যাদি) মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং হতে মিরপুর ১ নম্বর ক্রসিং পর্যন্ত) পরিহার করে নিম্নে বর্ণিত বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করেছে ডিএমপি।

আরও পড়ুন, রাশিয়ান উপন্যাসের চরিত্রে জনি ডেপ

বিকল্প সড়ক : যে সকল যানবাহন আশুলিয়া থেকে বেড়িবাঁধ সড়ক দিয়ে মিরপুরে আসবে, সে সকল যানবাহন নবাবেরবাগ ক্রসিং হতে গুদারাঘাট হয়ে রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা সড়ক) ব্যবহার করবে। যে সকল যানবাহন মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার-সংলগ্ন এলাকা অতিক্রম করবে, সে সকল যানবাহন টেকনিক্যাল মোড়-আনসার ক্যাম্প-বাংলা কলেজ-মিরপুর ১ নম্বর সড়ক ব্যবহার করবে। যে সকল যানবাহন মিরপুর-১০ নম্বর গোলচত্বর হতে মিরপুর-১ নম্বর ও মাজার রোড হয়ে গাবতলীর দিকে যাবে, সে সকল যানবাহন মিরপুর-১ হতে ডানে তানিন গ্যাপে ইউটার্ন করে নবাবেরবাগ ক্রসিং বা দিয়াবাড়ি ক্রসিং হয়ে ব্রাদার্স গ্যাপ দিয়ে গাবতলী চলাচল করবে।

গাবতলী হতে ঢাকা মুখী যানবাহন ব্রাদার্স গ্যাপ থেকে বামে টার্ন করে বেড়িবাঁধ দিয়াবাড়ি ক্রসিং হয়ে নবাবেরবাগ ক্রসিং দিয়ে গুদারাঘাট ও রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা সড়ক) ব্যবহার করবে। দারুসসালাম থানা এলাকা থেকে বিভিন্ন গন্তব্যের যানবাহন ১০ নম্বর কমিউনিটি সেন্টার-এর রাস্তা ব্যবহার না করে গোলারটেক হয়ে পালপাড়া ঘাট দিয়ে গাবতলী বেড়িবাঁধের রাস্তা দিয়ে দিয়াবাড়ি ও নবাবেরবাগ ক্রসিং দিয়ে চলাচল করবে। বাসস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে যানবাহন চলাচলে বিকল্প সড়ক

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত