রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজদের বিরুদ্ধে করা ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। পরে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। নিজেদের ওপর হামলার প্রতিবাদে হামলাকারীদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এ ছাড়া কারওয়ান বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কারওয়ান বাজার কিচেন মার্কেটের সামনে হামলার ঘটনা ঘটে।ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার পর ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে কিচেন মার্কেটের সামনে এলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যান।
আরো পড়ুন , বিশেষ অভিযানে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার কুখ্যাত বেন কিউ হৃদয়
তারপর ব্যবসায়ীরা কিচেন মার্কেটের সামনে লাঠিসোঁটা হাতে বিক্ষোভ করেন। এ ঘটনায় বেশ কিছু সময় এই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।মানববন্ধনে হামলার বিষয়ে ব্যবসায়ীরা জানান, ৫ আগস্টের পর থেকে যুবদলের বহিষ্কৃত নেতা আব্দুর রহমান কারওয়ান বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদা আদায় করছেন। এর প্রতিবাদে ব্যবসায়ীরা মানববন্ধনের আয়োজন করেন। তবে তাতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় আব্দুর রহমানের লোকজন। পরে মার্কেটের ব্যবসায়ীরা সবাই নেমে এসে হামলাকারীদের ধাওয়া দেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন