দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

বিগ ব্যাশে নতুন ইতিহাস সাকিবকে ছাড়ালেন রিশাদ

সাকিবকে - রিশাদ

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে বাংলাদেশের প্রথম প্রতিনিধি হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। দুই মৌসুমে তিনি দুটি দলের হয়ে মোট ছয়টি ম্যাচ খেলেছেন। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে চলমান বিগ ব্যাশে অভিষেক হয়েছে তারকা লেগস্পিনার রিশাদ হোসেনেরও। প্রথম আসরেই তিনি আলো ছড়াচ্ছেন। ভেঙে দিয়েছেন বাংলাদেশি বোলার হিসেবে বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেটের রেকর্ড।নিজেদের মাঠ বেলেরাইভ ওভালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছিল রিশাদের হোবার্ট হারিকেন্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে হোবার্ট ১৭৮ রান সংগ্রহ করে। এদিন ব্যাটিংয়ে নামা হয়নি রিশাদের। পরবর্তীতে এই বাংলাদেশি তারকা ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছেন। যার সুবাদে অ্যাডিলেডকে ৩৭ রানে হারিয়ে চলমান আসরেও দাপুটে অবস্থান ধরে রেখেছে হোবার্ট।

আরো পড়ুন , বাংলাদেশের ইতিহাসের প্রথম টেস্ট জয় ২১ বছর পূর্ণ

রিশাদ এদিন উইকেটের দেখা পান আগের দুই ম্যাচে উইকেটশূন্য থাকার পর। এ নিয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে তার উইকেটসংখ্যা ১১। এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিগ ব্যাশে সবচেয়ে বেশি উইকেট ছিল সাকিবের। তিনি ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন। তাকে ছাড়িয়ে গেলেন রিশাদ। অবশ্য বোলিংয়ে দারুণ কার্যকারিতার কারণে একাদশেও সুযোগ পাচ্ছেন নিয়মিত।বিগ ব্যাশে স্পিনারদের মধ্যে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট পেয়েছেন রিশাদ। অ্যাডিলেড স্ট্রাইকার্সের লেগস্পিনার লয়েড পোপও তার সমান ১১ উইকেট রয়েছে। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে রিশাদ অভিষেক ম্যাচে কোনো উইকেট পাননি। একই ফল পেয়েছেন মাঝের আরও দুটি ম্যাচে। তবে দুয়েক ম্যাচ বাদে কার্যকরী ছিলেন হোবার্টের বাকি খেলাগুলোয়। ২ ম্যাচে ৩টি করে এবং ২ ম্যাচে ২টি করে উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের দৌড়েও আছেন।

বিষয় : ম্যাচ টুর্নামেন্ট বিগ ব্যাশ ম্যাচ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিগ ব্যাশে নতুন ইতিহাস সাকিবকে ছাড়ালেন রিশাদ

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে বাংলাদেশের প্রথম প্রতিনিধি হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। দুই মৌসুমে তিনি দুটি দলের হয়ে মোট ছয়টি ম্যাচ খেলেছেন। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে চলমান বিগ ব্যাশে অভিষেক হয়েছে তারকা লেগস্পিনার রিশাদ হোসেনেরও। প্রথম আসরেই তিনি আলো ছড়াচ্ছেন। ভেঙে দিয়েছেন বাংলাদেশি বোলার হিসেবে বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেটের রেকর্ড।নিজেদের মাঠ বেলেরাইভ ওভালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছিল রিশাদের হোবার্ট হারিকেন্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে হোবার্ট ১৭৮ রান সংগ্রহ করে। এদিন ব্যাটিংয়ে নামা হয়নি রিশাদের। পরবর্তীতে এই বাংলাদেশি তারকা ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছেন। যার সুবাদে অ্যাডিলেডকে ৩৭ রানে হারিয়ে চলমান আসরেও দাপুটে অবস্থান ধরে রেখেছে হোবার্ট।

আরো পড়ুন , বাংলাদেশের ইতিহাসের প্রথম টেস্ট জয় ২১ বছর পূর্ণ

রিশাদ এদিন উইকেটের দেখা পান আগের দুই ম্যাচে উইকেটশূন্য থাকার পর। এ নিয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে তার উইকেটসংখ্যা ১১। এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিগ ব্যাশে সবচেয়ে বেশি উইকেট ছিল সাকিবের। তিনি ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন। তাকে ছাড়িয়ে গেলেন রিশাদ। অবশ্য বোলিংয়ে দারুণ কার্যকারিতার কারণে একাদশেও সুযোগ পাচ্ছেন নিয়মিত।বিগ ব্যাশে স্পিনারদের মধ্যে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট পেয়েছেন রিশাদ। অ্যাডিলেড স্ট্রাইকার্সের লেগস্পিনার লয়েড পোপও তার সমান ১১ উইকেট রয়েছে। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে রিশাদ অভিষেক ম্যাচে কোনো উইকেট পাননি। একই ফল পেয়েছেন মাঝের আরও দুটি ম্যাচে। তবে দুয়েক ম্যাচ বাদে কার্যকরী ছিলেন হোবার্টের বাকি খেলাগুলোয়। ২ ম্যাচে ৩টি করে এবং ২ ম্যাচে ২টি করে উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের দৌড়েও আছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত