দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

ফেরার ম্যাচে বিবর্ণ সাকিব, তবু জয় তার দলের

সংগৃহীত ছবি

এমআই এমিরেটসের একাদশে টানা ৪ ম্যাচ পর ফিরলেন সাকিব আল হাসান। তবে ফেরাটা রাঙাতে পারেননি তিনি। জয় নিয়ে অবশ্য ঠিকই মাঠ ছেড়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।

আবুধাবি নাইট রাইডার্সকে ৩৫ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে এমআই এমিরেটস।

জয়ের ম্যাচে ব্যাটে নামারই সুযোগ পাননি সাকিব। ৪ উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় তার সতীর্থরা। প্রথম ৪ ব্যাটারই পঁয়ত্রিশোর্ধ্ব ইনিংস খেললেও কেউই ফিফটি পাননি। সর্বোচ্চ ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন নিকোলাস পুরান।

লক্ষ্য তাড়া করতে নামা নাইট রাইডার্সের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন সাকিব। শুরুটা ভালো হয় না তার। প্রথম বলেই তাকে ব্র্যান্ডন ম্যাকমুলেন। তবে শেষ ৫ বলে মাত্র ৩ রান দিয়ে ঘুরে দাঁড়ান।
সবমিলিয়ে নিজের প্রথম ওভারে দেন ৯ রান। 

ফিরতি ওভারে দেন ১১ রান। ইনিংসের সপ্তম ওভার করেন সাকিব। এই ওভারে শুরুটা ভালো হলেও পঞ্চম বলে ছক্কা হজম করেন। সবমিলিয়ে ২ ওভারে ২০ রান দিয়ে কোনো শিকার ধরতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার।

তবে ঠিকই জয় পেয়েছে সাকিবের দল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রানের বেশি করতে পারেনি নাইট রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনে নামা ম্যাকমুলেন। এমিরেটসের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জহুর খান। ৪ ওভারে ১৬ রান দেওয়া এই পেসার ম্যাচসেরাও হন।

বিষয় : ক্রিকেট সাকিবআলহাসান প্রত্যাবর্তন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ফেরার ম্যাচে বিবর্ণ সাকিব, তবু জয় তার দলের

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

এমআই এমিরেটসের একাদশে টানা ৪ ম্যাচ পর ফিরলেন সাকিব আল হাসান। তবে ফেরাটা রাঙাতে পারেননি তিনি। জয় নিয়ে অবশ্য ঠিকই মাঠ ছেড়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।

আবুধাবি নাইট রাইডার্সকে ৩৫ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে এমআই এমিরেটস।

জয়ের ম্যাচে ব্যাটে নামারই সুযোগ পাননি সাকিব। ৪ উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় তার সতীর্থরা। প্রথম ৪ ব্যাটারই পঁয়ত্রিশোর্ধ্ব ইনিংস খেললেও কেউই ফিফটি পাননি। সর্বোচ্চ ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন নিকোলাস পুরান।

লক্ষ্য তাড়া করতে নামা নাইট রাইডার্সের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন সাকিব। শুরুটা ভালো হয় না তার। প্রথম বলেই তাকে ব্র্যান্ডন ম্যাকমুলেন। তবে শেষ ৫ বলে মাত্র ৩ রান দিয়ে ঘুরে দাঁড়ান।
সবমিলিয়ে নিজের প্রথম ওভারে দেন ৯ রান। 

ফিরতি ওভারে দেন ১১ রান। ইনিংসের সপ্তম ওভার করেন সাকিব। এই ওভারে শুরুটা ভালো হলেও পঞ্চম বলে ছক্কা হজম করেন। সবমিলিয়ে ২ ওভারে ২০ রান দিয়ে কোনো শিকার ধরতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার।

তবে ঠিকই জয় পেয়েছে সাকিবের দল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রানের বেশি করতে পারেনি নাইট রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনে নামা ম্যাকমুলেন। এমিরেটসের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জহুর খান। ৪ ওভারে ১৬ রান দেওয়া এই পেসার ম্যাচসেরাও হন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত