দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

পুলিশ অভিযানে ধরা পড়ল ৭ আন্তঃজেলা ডাকাত সর্দারা

পুলিশ অভিযান

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রসহ ৭ আন্তঃজেলা ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন— দাউদকান্দি উপজেলার টামটা গ্রামের ৬টি ডাকাতি মামলার আসামি মো. সাদ্দাম হোসেন (৩২), কোতোয়ালি থানার আলেখারচর এলাকার ৭ মামলার আসামি মো. সুমন (৩০), বুড়িচং উপজেলার ৫ মামলার আসামি মো. নজরুল ইসলাম দুলাল (২৮), ফেনী সদর উপজেলার রামপুর গ্রামের ৬ মামলার আসামি মো. সোলেমান ওরফে রুবেল (৩৫), নোয়াখালীর কবিরহাট এলাকার ৭ মামলার আসামি ফকির আহমেদ ওরফে আলাউদ্দিন (৫৫), লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চর আবাবিল গ্রামের ৭ মামলার আসামি মামুনুর রশিদ সোহাগ (৩৫) এবং ভোলার চরফ্যাশন উপজেলার বজলু বাজার গ্রামের ৮ মামলার আসামি মো. শাহীন (২৫)।

আরো পড়ুন , ভাঙ্গায় ভয়াবহ দুর্ঘটনা অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩

ডিবি পুলিশ জানায়, জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে ১৪–১৫ জনের একটি আন্তঃজেলা ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ডিবির এসআই পবিত্র সরকার, এসআই তৌকিক হোসেন ও এসআই অর্ণব কুমার সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালান। অভিযানে ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়।   এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি (অস্ত্র), ২ রাউন্ড বারবোর কার্তুজ, ১টি লোহার কাটার, ১টি লোহার হাইড্রোলিক কাটার, ১টি কাঠের বাটযুক্ত লোহার ধামা, ১টি লোহার ছেনি, ১টি লোহার দা ও ২টি ছুরি উদ্ধার করা হয়।

বিষয় : গ্রেফতার অভিযান ডাকাত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পুলিশ অভিযানে ধরা পড়ল ৭ আন্তঃজেলা ডাকাত সর্দারা

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রসহ ৭ আন্তঃজেলা ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন— দাউদকান্দি উপজেলার টামটা গ্রামের ৬টি ডাকাতি মামলার আসামি মো. সাদ্দাম হোসেন (৩২), কোতোয়ালি থানার আলেখারচর এলাকার ৭ মামলার আসামি মো. সুমন (৩০), বুড়িচং উপজেলার ৫ মামলার আসামি মো. নজরুল ইসলাম দুলাল (২৮), ফেনী সদর উপজেলার রামপুর গ্রামের ৬ মামলার আসামি মো. সোলেমান ওরফে রুবেল (৩৫), নোয়াখালীর কবিরহাট এলাকার ৭ মামলার আসামি ফকির আহমেদ ওরফে আলাউদ্দিন (৫৫), লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চর আবাবিল গ্রামের ৭ মামলার আসামি মামুনুর রশিদ সোহাগ (৩৫) এবং ভোলার চরফ্যাশন উপজেলার বজলু বাজার গ্রামের ৮ মামলার আসামি মো. শাহীন (২৫)।

আরো পড়ুন , ভাঙ্গায় ভয়াবহ দুর্ঘটনা অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩

ডিবি পুলিশ জানায়, জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে ১৪–১৫ জনের একটি আন্তঃজেলা ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ডিবির এসআই পবিত্র সরকার, এসআই তৌকিক হোসেন ও এসআই অর্ণব কুমার সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালান। অভিযানে ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়।   এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি (অস্ত্র), ২ রাউন্ড বারবোর কার্তুজ, ১টি লোহার কাটার, ১টি লোহার হাইড্রোলিক কাটার, ১টি কাঠের বাটযুক্ত লোহার ধামা, ১টি লোহার ছেনি, ১টি লোহার দা ও ২টি ছুরি উদ্ধার করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত