দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

পল্লবীতে অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

মাদকবিরোধী যৌথ অভিযান

রাজধানীর পল্লবী থানা এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে মিরপুরের ‘মাদক সম্রাজ্ঞী’ শাহজাদী বেগমসহ (৪০) চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, প্রায় ৪৬ লাখ টাকা মূল্যের হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে।গ্রেফতার অন্যরা হলেন- বেলি (৩২), মো. রনি (৪০) ও মো. ইসলাম (৪৫)। তাদের কাছ থেকে ৪৬০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা এবং পাঁচটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান,

আরো পড়ুন , শুক্রবার ঢাকায় যেসব মার্কেট ও বিনোদনকেন্দ্র বন্ধ

 গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক আড়াইটা থেকে ভোর ৫টা পর্যন্ত মিরপুর ১২ নম্বর সেকশনের ব্লক-ডি এলাকায় শাহজাদী বেগমের দুইতলা বাড়িতে পল্লবী থানা পুলিশ ও মিরপুর সেনা ক্যাম্পের সেনাসদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির নিচতলা থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৪৬০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা ও পাঁচটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।ডিসি তালেবুর রহমান আরও জানান, উদ্ধারকৃত ৪৬০ গ্রাম হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ লাখ টাকা। এ সময় শাহজাদী বেগমসহ তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়।

বিষয় : গ্রেফতার অভিযান মাদকবিরোধী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পল্লবীতে অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর পল্লবী থানা এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে মিরপুরের ‘মাদক সম্রাজ্ঞী’ শাহজাদী বেগমসহ (৪০) চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, প্রায় ৪৬ লাখ টাকা মূল্যের হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে।গ্রেফতার অন্যরা হলেন- বেলি (৩২), মো. রনি (৪০) ও মো. ইসলাম (৪৫)। তাদের কাছ থেকে ৪৬০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা এবং পাঁচটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান,

আরো পড়ুন , শুক্রবার ঢাকায় যেসব মার্কেট ও বিনোদনকেন্দ্র বন্ধ

 গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক আড়াইটা থেকে ভোর ৫টা পর্যন্ত মিরপুর ১২ নম্বর সেকশনের ব্লক-ডি এলাকায় শাহজাদী বেগমের দুইতলা বাড়িতে পল্লবী থানা পুলিশ ও মিরপুর সেনা ক্যাম্পের সেনাসদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির নিচতলা থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৪৬০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা ও পাঁচটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।ডিসি তালেবুর রহমান আরও জানান, উদ্ধারকৃত ৪৬০ গ্রাম হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ লাখ টাকা। এ সময় শাহজাদী বেগমসহ তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত