দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

রাজধানীজুড়ে ডিএমপির বিশেষ অভিযান, গাঁজা-ইয়াবাসহ একদিনে ৪৩৩ গ্রেফতার

এনআইডি সংশোধন ও বিভিন্ন সেবার ফি বাড়াল নির্বাচন কমিশন

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর, মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতিভারি বর্ষণের আশঙ্কা

স্ক্রিনের আড়ালে ‘ভয়ংকর বহুরূপী’ ফাঁদ: অনলাইন প্রতারণায় সর্বস্বান্ত হাজারো মানুষ

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বড় সুখবর, আসছে ‘এক পদ, এক বেতন’

ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি টাকার বাজেট ঘোষণা, কর না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা

শাপলা চত্বর মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী কারাগারে, ট্রাইব্যুনালের নির্দেশ

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ আইজিপি বাহারুল আলমের

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন। সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি। আইজিপি বলেন, নির্বাচন-সংক্রান্ত কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, প্রাক-নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে। পুলিশের টহল ছাড়াও চেকপোস্টের মাধ্যমে তল্লাশি জোরদার করতে হবে। আইজিপি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, পুলিশের আইনি কাজে কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করলে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করতে হবে।

আরও পড়ুন, এনসিপিকে সমর্থন দিয়ে পঞ্চগড়-১ আসনে সরে দাঁড়াল জামায়াত

থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার তৎপরতা বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন বাহারুল আলম। তিনি লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সরকার ঘোষিত পুরস্কার সম্পর্কে ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করেন। সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারগণ ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ছিলেন অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম, ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান প্রমুখ।

আরও পড়ুন, হজ ফ্লাইটের সময়সূচি ৭ জানুয়ারির মধ্যে প্রকাশের আহ্বান

সভায় নভেম্বর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, সাজাপ্রাপ্ত, গ্রেফতারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়।

বিষয় : আইজিপি আইনশৃঙ্খলা নির্দেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ আইজিপি বাহারুল আলমের

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন। সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি। আইজিপি বলেন, নির্বাচন-সংক্রান্ত কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, প্রাক-নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে। পুলিশের টহল ছাড়াও চেকপোস্টের মাধ্যমে তল্লাশি জোরদার করতে হবে। আইজিপি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, পুলিশের আইনি কাজে কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করলে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করতে হবে।

আরও পড়ুন, এনসিপিকে সমর্থন দিয়ে পঞ্চগড়-১ আসনে সরে দাঁড়াল জামায়াত

থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার তৎপরতা বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন বাহারুল আলম। তিনি লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সরকার ঘোষিত পুরস্কার সম্পর্কে ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করেন। সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারগণ ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ছিলেন অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম, ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান প্রমুখ।

আরও পড়ুন, হজ ফ্লাইটের সময়সূচি ৭ জানুয়ারির মধ্যে প্রকাশের আহ্বান

সভায় নভেম্বর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, সাজাপ্রাপ্ত, গ্রেফতারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত