আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি নিশ্চিত করেছেন, আগামী বছর ২৬ মার্চ থেকে শুরু হবে পিএসএল এবং পর্দা নামবে ৩ মে।নিউইয়র্কে অনুষ্ঠিত পিএসএল রোডশো অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় টুর্নামেন্টের নতুন দিনক্ষণ জানান পিসিবি প্রধান।
পাকিস্তানের ক্রিকেটের সার্বিক উন্নয়নে পিএসএল এবং পিসিবি একসঙ্গে কাজ করছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।নকভি বলেন, ক্রিকেটকে এগিয়ে নিতে পিসিবি ও পিএসএল আয়োজকেরা যৌথভাবে কাজ করছে। তিনি বিশ্বাস করেন, খেলোয়াড়দের যথাযথভাবে পুরস্কৃত করা হলে তাদের মনোবল বাড়ে। তিনি আরও বলেন, পাকিস্তানে বিপুল ক্রিকেটীয় প্রতিভা রয়েছে এবং পিএসএল বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক প্রমাণিত হচ্ছে।
পিএসএলের সাফল্যকে ‘একটি সম্মিলিত প্রচেষ্টার ফল’ হিসেবে বর্ণনা করেন সাবেক পেসার ওয়াসিম আকরাম। তিনি বলেন,‘এই লিগ একদিকে যেমন ক্রিকেটপ্রেমীদের বিনোদন দেয়, অন্যদিকে স্থানীয় প্রতিভাদের সামনে বড় মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ করে দেয়।’রোডশোতে মহসিন নকভি, ওয়াসিম আকরাম ছাড়াও পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা, পিএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালমান নাসির এবং জাতীয় দলের ছয় ক্রিকেটার- সালমান আলী আঘা, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, সাইম আইয়ুব, শান মাসুদ ও সাউদ শাকিল উপস্থিত ছিলেন।
বিষয় : টুর্নামেন্ট পিসিএল নতুন

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন