দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের কাছে পৌঁছল প্রধান উপদেষ্টার শোক বার্তা

প্রধান উপদেষ্টার শোক বাণী

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বাণী পাঠিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।আজ সোমবার বিকেলে গুলশান চেয়ারপারসন অফিসে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শোক বাণী পৌঁছে দেওয়া হয়।

আরো পড়ুন , ফের কুয়াশার আভাস ঢাকায় শীত আরও তীব্র

বিএনপি মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে শোকবার্তা প্রদান করা হয়েছে। গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শোক বাণী পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব-২ সজীব এম খায়রুল ইসলাম।শোকবার্তায় প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। 

বিষয় : তারেক রহমান শোক বার্তা প্রফেসর ইউনূস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

তারেক রহমানের কাছে পৌঁছল প্রধান উপদেষ্টার শোক বার্তা

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বাণী পাঠিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।আজ সোমবার বিকেলে গুলশান চেয়ারপারসন অফিসে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শোক বাণী পৌঁছে দেওয়া হয়।

আরো পড়ুন , ফের কুয়াশার আভাস ঢাকায় শীত আরও তীব্র

বিএনপি মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে শোকবার্তা প্রদান করা হয়েছে। গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শোক বাণী পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব-২ সজীব এম খায়রুল ইসলাম।শোকবার্তায় প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত