তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বাণী পাঠিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।আজ সোমবার বিকেলে গুলশান চেয়ারপারসন অফিসে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শোক বাণী পৌঁছে দেওয়া হয়।আরো পড়ুন , ফের কুয়াশার আভাস ঢাকায় শীত আরও তীব্রবিএনপি মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে শোকবার্তা প্রদান করা হয়েছে। গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শোক বাণী পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব-২ সজীব এম খায়রুল ইসলাম।শোকবার্তায় প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।