দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

জবির দ্বিতীয় ক্যাম্পাসে সবুজায়নে ম্যানেজমেন্ট বিভাগের বৃক্ষরোপণ

চাঁদাবাজ কর্মীদের পক্ষে জবি ছাত্রদল সদস্যসচিবের সাফাই, অর্থ লেনদেন স্বীকার অভিযুক্তের

ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিলেন ছাত্রদলের আহ্বায়ক হিমেল

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জবি প্রেসক্লাবের নিন্দা

জবির নাট্যকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী

আগামীকাল জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে আসছেন ইরান ও রাশিয়ার রাষ্ট্রদূত

ফয়জুন্নেসা হলের উন্নয়নে নতুন উদ্যোগ, রাস্তা উদ্বোধন করলেন জবি উপাচার্য

জবিতে ‘ককটেল ও পোস্টার আনার’ ফোনালাপ শুনে ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

ঢাবি মধুর ক্যান্টিনে মানসিক অসুস্থ ব্যক্তির ভাঙচুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক ব্যক্তি ভাঙচুর চালিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে হঠাৎ করে তিনি ক্যান্টিনের ভেতরে প্রবেশ করে চেয়ার-টেবিলসহ ছাত্রদলের ব্যানার ভাঙচুর করেন।

সরেজমিনে দেখা যায়, সেখানে থাকা ৪টি টেবিল ভেঙে পড়ে আছে। পাশাপাশি ক্যান্টিন এলাকায় টাঙানো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি ব্যানারও ভেঙে ফেলা হয়েছে। ভাঙচুরের চিহ্ন এখনো ঘটনাস্থলে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুরের সময় ক্যান্টিনে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে বাইরে চলে যান।

আরও পড়ুন, ঈশ্বরদীতে কৃষি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বাধা

কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তাকে টিমের গাড়িতে করে নিয়ে যায়। মধুর ক্যান্টিনের মালিক অরুণ কুমার দে গণমাধ্যমকে বলেন, ঘটনার সময় আমি এখানে ছিলাম না। পরে এসে কর্মচারীদের কাছ থেকে বিষয়টি শুনেছি। লোকটি কোথা থেকে এসেছে, তা বলতে পারি না। ভাঙচুরের পর প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে আটক করে নিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ঘটনাটা আমি শুনেছি। তাকে আমাদের প্রক্টরিয়াল টিম আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে। লোকটা মাটিতে গড়াগড়ি করছিল। তাকে দেখে মানসিক বিকৃত মনে হয়েছে।

বিষয় : ভাঙচুর ক্যান্টিন ঢাবি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ঢাবি মধুর ক্যান্টিনে মানসিক অসুস্থ ব্যক্তির ভাঙচুর

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক ব্যক্তি ভাঙচুর চালিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে হঠাৎ করে তিনি ক্যান্টিনের ভেতরে প্রবেশ করে চেয়ার-টেবিলসহ ছাত্রদলের ব্যানার ভাঙচুর করেন।

সরেজমিনে দেখা যায়, সেখানে থাকা ৪টি টেবিল ভেঙে পড়ে আছে। পাশাপাশি ক্যান্টিন এলাকায় টাঙানো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি ব্যানারও ভেঙে ফেলা হয়েছে। ভাঙচুরের চিহ্ন এখনো ঘটনাস্থলে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুরের সময় ক্যান্টিনে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে বাইরে চলে যান।

আরও পড়ুন, ঈশ্বরদীতে কৃষি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বাধা

কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তাকে টিমের গাড়িতে করে নিয়ে যায়। মধুর ক্যান্টিনের মালিক অরুণ কুমার দে গণমাধ্যমকে বলেন, ঘটনার সময় আমি এখানে ছিলাম না। পরে এসে কর্মচারীদের কাছ থেকে বিষয়টি শুনেছি। লোকটি কোথা থেকে এসেছে, তা বলতে পারি না। ভাঙচুরের পর প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে আটক করে নিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ঘটনাটা আমি শুনেছি। তাকে আমাদের প্রক্টরিয়াল টিম আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে। লোকটা মাটিতে গড়াগড়ি করছিল। তাকে দেখে মানসিক বিকৃত মনে হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x