দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

ওষুধের মূল্য নির্ধারণ নীতিতে এনএইচএর প্রতিক্রিয়া

ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি

সরকার কর্তৃক অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়েছে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)। সংগঠনটি জানায়, উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক সভায় ২৯৫টি ওষুধকে অত্যাবশ্যক তালিকায় অন্তর্ভুক্ত করে নির্ধারিত মূল্যে বিক্রির সিদ্ধান্ত সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে বড় ভূমিকা রাখবে। (৯ জানুয়ারি) সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক শাদরুল ইসলাম ও সদস্য সচিব ডা. আব্দুল আহাদ এক যৌথ বিবৃতিতে এই বার্তা জানানো হয়েছে।ওষুধের দাম নিয়ন্ত্রণে যুগোপযোগী মূল্য নীতি অনুমোদনের ফলে জনগণ সহজে মানসম্মত, নিরাপদ ও কার্যকর ওষুধ কিনতে পারবেন। 

আরো পড়ুন , নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখতে কঠোর অবস্থান : আদিলুর রহমান

 প্রয়োজনের মুহূর্তে কার্যকর ওষুধ পাওয়া নাগরিকের মৌলিক অধিকার এবং স্বচ্ছ মূল্য নির্ধারণ সেই অধিকার নিশ্চিতের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি।এনএইচএ’র পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানকে। সংগঠনটি জানায়, এই উদ্যোগ ওষুধ বাজারে নীতিগত শৃঙ্খলা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা আরও জোরদার করবে। একই সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি জন-আস্থা বাড়াতে এটি ইতিবাচক বার্তা দিচ্ছে।সংগঠনটি আশাবাদ ব্যক্ত করে জানায় সরকার, নিয়ন্ত্রণকারী সংস্থা, চিকিৎসক সমাজ, ফার্মাসিউটিক্যাল শিল্প এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত সহযোগিতায় এই নীতিগত সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে। অ্যালায়েন্স মনে করে, এই উদ্যোগ একটি জনবান্ধব, ন্যায়সংগত ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সহায়ক ভিত্তি তৈরি করছে।

বিষয় : পদ্ধতি ওষুধ এনএইচএ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ওষুধের মূল্য নির্ধারণ নীতিতে এনএইচএর প্রতিক্রিয়া

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

সরকার কর্তৃক অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়েছে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)। সংগঠনটি জানায়, উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক সভায় ২৯৫টি ওষুধকে অত্যাবশ্যক তালিকায় অন্তর্ভুক্ত করে নির্ধারিত মূল্যে বিক্রির সিদ্ধান্ত সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে বড় ভূমিকা রাখবে। (৯ জানুয়ারি) সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক শাদরুল ইসলাম ও সদস্য সচিব ডা. আব্দুল আহাদ এক যৌথ বিবৃতিতে এই বার্তা জানানো হয়েছে।ওষুধের দাম নিয়ন্ত্রণে যুগোপযোগী মূল্য নীতি অনুমোদনের ফলে জনগণ সহজে মানসম্মত, নিরাপদ ও কার্যকর ওষুধ কিনতে পারবেন। 

আরো পড়ুন , নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখতে কঠোর অবস্থান : আদিলুর রহমান

 প্রয়োজনের মুহূর্তে কার্যকর ওষুধ পাওয়া নাগরিকের মৌলিক অধিকার এবং স্বচ্ছ মূল্য নির্ধারণ সেই অধিকার নিশ্চিতের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি।এনএইচএ’র পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানকে। সংগঠনটি জানায়, এই উদ্যোগ ওষুধ বাজারে নীতিগত শৃঙ্খলা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা আরও জোরদার করবে। একই সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি জন-আস্থা বাড়াতে এটি ইতিবাচক বার্তা দিচ্ছে।সংগঠনটি আশাবাদ ব্যক্ত করে জানায় সরকার, নিয়ন্ত্রণকারী সংস্থা, চিকিৎসক সমাজ, ফার্মাসিউটিক্যাল শিল্প এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত সহযোগিতায় এই নীতিগত সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে। অ্যালায়েন্স মনে করে, এই উদ্যোগ একটি জনবান্ধব, ন্যায়সংগত ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সহায়ক ভিত্তি তৈরি করছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত