দৈনিক সংবাদ দিগন্ত

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর জোর নির্দেশ

বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন নিয়ে বুয়েটের বিশেষজ্ঞ এবং ঢাকার দুই সিটি প্রশাসকের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।বর্জ্য অপসারণে যেসব যন্ত্রপাতি দরকার তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় করা যায় কি না, প্রধানমন্ত্রী সে নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের।ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম গণমাধ্যমকে বলেন, বর্জ্য ব্যবস্থাপনারর জন্য যারা কাজ করে তাদেরকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে ঈদ বোনাস দিয়েছেন। আরো পড়ুন , ৯৭.৭৯% কারখানা দিয়েছে ঈদ বোনাস : বিজিএমইএএ সময় বর্জ্য ব্যবস্থাপনায় যেসব যন্ত্রপাতি দরকার তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় করা যায় কি না সে নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের।তিনি বলেন, সিটি করপোরেশনের জন্য থোক বরাদ্দ এখনও পাইনি। রাজস্ব বাড়াতে চেষ্টা চলছে।ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন সংবাদমাধ্যমকে বলেন, রাস্তা ঘাটের উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করব। মশা নিধনে নানা কার্যক্রম নেওয়া হয়েছে। শুধু ওষুধে কাজ হবে না। খাল পরিষ্কার করছি। বর্ষার আগে মশা অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করি।

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর জোর নির্দেশ