দৈনিক সংবাদ দিগন্ত

মহেশপুর সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় ওষুধ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেছে মহেশপুর ৫৮ বিজিবি’র সদস্যরা। বুধবার বিকালে পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এ সব অবৈধ ওষুধ উদ্ধার করে। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিত্বে এ তথ্য জানানো হয়। আরও পড়ুন, মহেশপুরে ভোগান্তি জলিলপুর - যুগিহুদায় কপোতাক্ষ নদের বাঁশের সাকোবিজিবি জানায়, পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৪৯৯০ পিচ ভারতীয় ঔষদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওষুধগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৯৭ হাজার টাকা। সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি। আরও পড়ুন, নেত্রকোনায় অসামাজিক কার্যকলাপের দায়ে স্বামী-স্ত্রীসহ আটক ৩এ ছাড়া মাদকবিরোধী অভিযান ও চোরাচালানের বিরুদ্ধেও বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিত্বে জানানো হয়। 

মহেশপুর সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় ওষুধ উদ্ধার