দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ডে

আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ডে
আনিস আলমগীর

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এর আগে তার বিরুদ্ধে মামলাটি হয় রাজধানীর উত্তরা পশ্চিম থানায়। গতকাল বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, উত্তরা পশ্চিম থানার মামলায় আনিস আলমগীরসহ আসামি পাঁচজন। তাদের মধ্যে আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন : বিজয় দিবসের নিরাপত্তায় র‌্যাবের বিশেষ ব্যবস্থা

গ্রেপ্তার দেখানোর পর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আনিস আলমগীরকে আদালতে সোপর্দ করা হয়। রিমান্ড আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান। এর আগে রবিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

আরো পড়ুন : বিজয় দিবসে বীর শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

সম্পাদক পরিষদের নিন্দা : সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানোয় নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ। সংগঠনটির সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া, সেখানে আটকে রেখে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা এবং গ্রেপ্তার দেখানো হয়। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

বিষয় : আলমগীর রিমান্ড সন্ত্রাসবিরোধী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ডে

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এর আগে তার বিরুদ্ধে মামলাটি হয় রাজধানীর উত্তরা পশ্চিম থানায়। গতকাল বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, উত্তরা পশ্চিম থানার মামলায় আনিস আলমগীরসহ আসামি পাঁচজন। তাদের মধ্যে আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন : বিজয় দিবসের নিরাপত্তায় র‌্যাবের বিশেষ ব্যবস্থা

গ্রেপ্তার দেখানোর পর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আনিস আলমগীরকে আদালতে সোপর্দ করা হয়। রিমান্ড আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান। এর আগে রবিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

আরো পড়ুন : বিজয় দিবসে বীর শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

সম্পাদক পরিষদের নিন্দা : সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানোয় নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ। সংগঠনটির সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া, সেখানে আটকে রেখে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা এবং গ্রেপ্তার দেখানো হয়। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত