ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের রোড সেফটি প্রশিক্ষণের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে চালকদের প্রশিক্ষিত করে তোলা এখন সময়ের দাবি।
এক বিবৃতিতে মোঃ হোসাইন উল্লেখ করেন, ব্যাটারিচালিত অটোরিকশা বর্তমানে শহর ও গ্রামের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অধিকাংশ চালকই ট্রাফিক আইন, সিগন্যাল ও নিরাপদ চালনা পদ্ধতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখেন না। এর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষ, বিশেষ করে পথচারীরা ক্ষতির মুখে পড়ছেন।
আরও পড়ুন, নেত্রকোনা পৌরসভায় স্বচ্ছতা ও গতি ফেরালেন প্রশাসক আরিফুল ইসলাম সরদার
তিনি আরও বলেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো উদ্যোগ নিয়ে যদি চালকদের জন্য বাধ্যতামূলক রোড সেফটি প্রশিক্ষণ, লাইসেন্স প্রদান এবং নিয়মিত তদারকি ব্যবস্থা চালু করে, তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। পাশাপাশি পরিবেশবান্ধব এই যানবাহন ব্যবস্থাও আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে। বিবৃতির শেষে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে চালক, যাত্রী ও প্রশাসনসবার সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন