নতুন পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির দায়িত্ব নেওয়ার দুই দিনের মধ্যেই রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখতে মধ্যরাতে মোহাম্মদপুরে অভিযান চালান। বৃহস্পতিবার রাতের পরিদর্শনে সাংবাদিকদের তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিজেই রাস্তায় নেমেছেন এবং অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি জানান, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সন্ধ্যার পর বিশেষ ব্লক রেইড চলছে।
আপনার মতামত লিখুন