প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। বেলা পৌনে ১১টার দিকে সভার পর প্রধানমন্ত্রী একুশে পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এই বছরের পদক প্রদান করা হবে। মন্ত্রিসভার সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন