দৈনিক সংবাদ দিগন্ত

মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেবেন না: গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তিনি মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেবেন না। মঙ্গলবার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। গয়েশ্বর বলেন, মন্ত্রী হওয়ার আশা না থাকলেও শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান থেকে বের হওয়ার পেছনে ব্যক্তিগত রাগ নয়; তিনি জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের পক্ষে লড়াই এবং নিয়ম প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন।

আপনার মতামত লিখুন