দৈনিক সংবাদ দিগন্ত

প্রধানমন্ত্রীর নির্দেশে পুনরায় চালু হবে বন্ধ ও রুগ্ণ শিল্পপ্রতিষ্ঠান

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের রুগ্ণ ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, এই উদ্যোগে বেসরকারি উদ্যোক্তাদেরও অংশগ্রহণ থাকতে পারে, তবে মালিকানা বা অংশীদারত্বের ধরন এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, পাটকল ও চিনিকলগুলো খুলে পুরনো শ্রমিকদের বহাল রাখা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এটি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। ২০২৪ সালের জুনে সরকারি তথ্য অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের অধীনে বন্ধ বা রুগ্ণ শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৯৭টি, যার মধ্যে বিসিকের ৩৮২টি, বিসিআইসির পাঁচটি, বিএসএফআইসির ছয়টি এবং বিএসইসির চারটি। গত দুই বছরে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।

আপনার মতামত লিখুন