প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা রাজধানীর ধানমণ্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে।সোমবার সন্ধ্যায় জানাজা শেষে কিছু নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে এবং কয়েকজনকে আটক করে।পুলিশ জানিয়েছে, মরদেহবাহী গাড়ির নিরাপদ চলাচল নিশ্চিত করতে তারা দায়িত্ব পালন করছিল। আরও পড়ুন , জেনেভা ক্যাম্পে ৪ ঘণ্টার যৌথ অভিযান, মাদক সংশ্লিষ্ট অভিযোগে আটক ১৬তবে জানাজা শেষে কিছু ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।ডিএমপির ধানমণ্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক জানান, যারা বিশৃঙ্খলা করেছে তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের পরিচয় ও সংখ্যা যাচাই করে পরে জানানো হবে।এর আগে বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ।আরও পড়ুন , গরম মোকাবিলায় মহিষের খাঁচায় বসানো হলো স্ট্যান্ড ফ্যান