দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

৯ বছরেও ঘোচেনি রোহিঙ্গাদের নির্বাসন, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে প্রত্যাবাসনের দাবি

৯ বছরেও ঘোচেনি রোহিঙ্গাদের নির্বাসন

বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৯ বছর পূর্ণ হলেও এখনো কাটেনি প্রত্যাবাসনের অনিশ্চয়তা। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারে সেনাবাহিনীর হত্যা-নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে প্রবেশ শুরু করেন সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা। এরপর কেটে গেছে দীর্ঘ ৯ বছর। কিন্তু মিয়ানমারে চলমান সংঘাত, রাখাইনের পরিবর্তিত পরিস্থিতি, নাগরিকত্বের প্রশ্ন ও নিরাপত্তা সংকটে এখনো শুরু হয়নি কার্যকর প্রত্যাবাসন।গণহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ করেন হাজার হাজার রোহিঙ্গা। বৃষ্টি উপেক্ষা করে নারী, পুরুষ ও শিশুরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে জড়ো হন। তাদের কণ্ঠে ছিল—‘উই ওয়ান্ট জাস্টিস’।সমাবেশে রোহিঙ্গারা নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, দীর্ঘ ৯ বছর ধরে তাঁবুর নিচে অনিশ্চিত জীবন কাটাতে কাটাতে তারা ক্লান্ত। তবে ন্যায়বিচার, নাগরিকত্বের অধিকার এবং নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার আশা এখনো হারাননি তারা।

আরও পড়ুন, চীনের আমন্ত্রণে তিন দিনের সফরে ঢাকা ছাড়লেন মাহদী আমিন

বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান। তবে মিয়ানমারে নিরাপদ পরিবেশ তৈরি না করে তাদের ফেরত পাঠানো যাবে না। নাগরিকত্ব, নিরাপত্তা, জমি-বাড়ির অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করাও জরুরি।ইউএনএইচসিআরের পক্ষ থেকেও বলা হয়েছে, প্রত্যাবাসনের আগে মিয়ানমারে সংঘাত বন্ধ, নিরাপত্তা নিশ্চিত এবং রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরার সুযোগ তৈরি করতে হবে।এদিকে দীর্ঘসূত্রতার কারণে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তাও কমে আসছে। ক্যাম্পে অপরাধ বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর চাপ নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।বর্তমানে কক্সবাজারের ৩৩টি ক্যাম্পে ১২ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। ৯ বছর পরও তাদের একটাই প্রশ্ন—কবে ফিরবেন নিজ মাতৃভূমি মিয়ানমারে?

বিষয় : প্রত্যাবাসন স্লোগান রোহিঙ্গা ঢল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

৯ বছরেও ঘোচেনি রোহিঙ্গাদের নির্বাসন, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে প্রত্যাবাসনের দাবি

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৯ বছর পূর্ণ হলেও এখনো কাটেনি প্রত্যাবাসনের অনিশ্চয়তা। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারে সেনাবাহিনীর হত্যা-নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে প্রবেশ শুরু করেন সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা। এরপর কেটে গেছে দীর্ঘ ৯ বছর। কিন্তু মিয়ানমারে চলমান সংঘাত, রাখাইনের পরিবর্তিত পরিস্থিতি, নাগরিকত্বের প্রশ্ন ও নিরাপত্তা সংকটে এখনো শুরু হয়নি কার্যকর প্রত্যাবাসন।গণহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ করেন হাজার হাজার রোহিঙ্গা। বৃষ্টি উপেক্ষা করে নারী, পুরুষ ও শিশুরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে জড়ো হন। তাদের কণ্ঠে ছিল—‘উই ওয়ান্ট জাস্টিস’।সমাবেশে রোহিঙ্গারা নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, দীর্ঘ ৯ বছর ধরে তাঁবুর নিচে অনিশ্চিত জীবন কাটাতে কাটাতে তারা ক্লান্ত। তবে ন্যায়বিচার, নাগরিকত্বের অধিকার এবং নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার আশা এখনো হারাননি তারা।

আরও পড়ুন, চীনের আমন্ত্রণে তিন দিনের সফরে ঢাকা ছাড়লেন মাহদী আমিন

বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান। তবে মিয়ানমারে নিরাপদ পরিবেশ তৈরি না করে তাদের ফেরত পাঠানো যাবে না। নাগরিকত্ব, নিরাপত্তা, জমি-বাড়ির অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করাও জরুরি।ইউএনএইচসিআরের পক্ষ থেকেও বলা হয়েছে, প্রত্যাবাসনের আগে মিয়ানমারে সংঘাত বন্ধ, নিরাপত্তা নিশ্চিত এবং রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরার সুযোগ তৈরি করতে হবে।এদিকে দীর্ঘসূত্রতার কারণে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তাও কমে আসছে। ক্যাম্পে অপরাধ বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর চাপ নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।বর্তমানে কক্সবাজারের ৩৩টি ক্যাম্পে ১২ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। ৯ বছর পরও তাদের একটাই প্রশ্ন—কবে ফিরবেন নিজ মাতৃভূমি মিয়ানমারে?

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত