দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৭ মে ২০২৬

মহেশপুরের বিভিন্ন সার্বজনীন দূর্গাপুজা মণ্ডব পরিদর্শন করেন ৫৮ বিজিবি’র পরিচালক লেঃ কর্নেল

শ্যামনগরে শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইউএনও

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বসবে ৮ হাজার ১২১ শিক্ষার্থী

বাসনে পুলিশের বিশেষ অভিযান, মাদক মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

গোলাপগঞ্জে ক্লিনিকে ঢুকে হামলার অভিযোগ: ৫ লাখ টাকা লুট, আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আটক ২

কুড়িগ্রামে মালবাহী ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

২০ অক্টোবর তারেক রহমানের সফর, রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি

গাজীপুরে তরুণী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার, ঘটনার এক মাস পর কুষ্টিয়া থেকে আটক

গলাচিপায় ‘শেখ হাসিনার সালাম’ স্লোগান দিয়ে লিফলেট ছড়িয়ে উধাও ৪ যুবক

পটুয়াখালীর গলাচিপা পৌর শহরে হঠাৎ লিফলেট ছিটানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত থাকতে পারেন বলে আলোচনা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় ‘শেখ হাসিনার সালাম, ঘরে ঘরে দিলাম’ স্লোগানও শোনা গেছে।

আরও পড়ুন, নাশকতার অভিযোগে যশোরে যুবলীগ নেতা আটক

রোববার সকাল ১১টার দিকে পৌর শহরের সদর রোড, কালি বাড়ি রোড এবং আওয়ামী লীগ অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুটি মোটরসাইকেলে চার যুবক দ্রুতগতিতে এসে চলন্ত অবস্থায় বিভিন্ন স্থানে লিফলেট ছুড়ে ছড়িয়ে দেয়। লিফলেট বিতরণের সময় স্লোগানও দিতে শোনা যায়। পরে দ্রুত মোটরসাইকেল চালিয়ে তারা এলাকা ছেড়ে চলে যায়।

আরও পড়ুন, দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে গলাকাটা মরদেহ উদ্ধারে এলাকায় আতঙ্ক

লিফলেটে লেখা ছিল—‘দেশ বাঁচাতে প্রয়োজন, শেখ হাসিনার প্রত্যাবর্তন’ এবং ‘থানায় মামলা হোক, হামলা হোক, তবুও বলবো আমরা জয় বাংলার লোক’। এসব লিফলেট গলাচিপা উপজেলা ছাত্রলীগের ব্যানারে ছাপানো বলে দেখা গেছে।

আরও পড়ুন, নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে ডুয়েট উত্তাল, সংঘর্ষে আহত ১৫

ঘটনার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং কে বা কারা এই কাজ করেছে তা নিয়ে শুরু হয় আলোচনা। তবে তাৎক্ষণিকভাবে জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে গলাচিপা থানার পরিদর্শক (তদন্ত) মো. জিলোন শিকদার বলেন, ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

বিষয় : স্লোগান পটুয়াখালী যুবক গলাচিপা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গলাচিপায় ‘শেখ হাসিনার সালাম’ স্লোগান দিয়ে লিফলেট ছড়িয়ে উধাও ৪ যুবক

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x