গলাচিপায় ‘শেখ হাসিনার সালাম’ স্লোগান দিয়ে লিফলেট ছড়িয়ে উধাও ৪ যুবক
পটুয়াখালীর গলাচিপা পৌর শহরে হঠাৎ লিফলেট ছিটানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত থাকতে পারেন বলে আলোচনা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় ‘শেখ হাসিনার সালাম, ঘরে ঘরে দিলাম’ স্লোগানও শোনা গেছে।আরও পড়ুন, নাশকতার অভিযোগে যশোরে যুবলীগ নেতা আটকরোববার সকাল ১১টার দিকে পৌর শহরের সদর রোড, কালি বাড়ি রোড এবং আওয়ামী লীগ অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুটি মোটরসাইকেলে চার যুবক দ্রুতগতিতে এসে চলন্ত অবস্থায় বিভিন্ন স্থানে লিফলেট ছুড়ে ছড়িয়ে দেয়। লিফলেট বিতরণের সময় স্লোগানও দিতে শোনা যায়। পরে দ্রুত মোটরসাইকেল চালিয়ে তারা এলাকা ছেড়ে চলে যায়।আরও পড়ুন, দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে গলাকাটা মরদেহ উদ্ধারে এলাকায় আতঙ্কলিফলেটে লেখা ছিল—‘দেশ বাঁচাতে প্রয়োজন, শেখ হাসিনার প্রত্যাবর্তন’ এবং ‘থানায় মামলা হোক, হামলা হোক, তবুও বলবো আমরা জয় বাংলার লোক’। এসব লিফলেট গলাচিপা উপজেলা ছাত্রলীগের ব্যানারে ছাপানো বলে দেখা গেছে।আরও পড়ুন, নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে ডুয়েট উত্তাল, সংঘর্ষে আহত ১৫ঘটনার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং কে বা কারা এই কাজ করেছে তা নিয়ে শুরু হয় আলোচনা। তবে তাৎক্ষণিকভাবে জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে গলাচিপা থানার পরিদর্শক (তদন্ত) মো. জিলোন শিকদার বলেন, ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।