দৈনিক সংবাদ দিগন্ত

তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর।সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরের মূল আলোচ্য বিষয় হতে পারে বাংলাদেশের বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা।আরও পড়ুন, সাইবার সুরক্ষা আইন সংশোধন: ৪০ লাখ টাকা জরিমানা ও ১০ বছর কারাদণ্ডের প্রস্তাববিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর চীন সফর, পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর এবং তুরস্কের সঙ্গে কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে বাংলাদেশের কৌশলগত অবস্থান সম্পর্কে আরও স্পষ্ট ধারণা নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র।সফরে বাংলাদেশ-ভারত সম্পর্ক, চীনের সঙ্গে ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং আঞ্চলিক ভূরাজনীতির বিভিন্ন বিষয়ও আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।উল্লেখ্য, সার্জিও গর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং এর আগে হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত