বাংলাদেশ ও নেপালের সাংস্কৃতিক বন্ধনকে আরও জোরদার করতে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-তে আগামী ১৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নেপাল উৎসব’। এই আয়োজন করছে বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-কে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।আরও পড়ুন, হামের টিকাদান কর্মসূচি ৮১ শতাংশ সম্পন্ন : স্বাস্থ্যমন্ত্রীরোববার (৩ মে) বিকেলে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। এ সময় নেপালের উপ-মিশন প্রধান ললিতা সিলওয়ালও উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত জানান, উৎসবে নেপালের পোখরা একাডেমি থেকে আগত একটি শিল্পী দল সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবে। পাশাপাশি নেপালের ঐতিহ্যবাহী খাবারের বৈচিত্র্যও তুলে ধরা হবে।সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে চলমান ‘সংস্কৃতি বিনিময় কর্মসূচি ২০২২-২০২৫’ এর মেয়াদ শেষ হওয়ায় তা নবায়ন ও সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।আরও পড়ুন, ডিসিদের সঙ্গে বৈঠকে না ডাকায় অভিযোগ রাষ্ট্রপতিরসংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলা একাডেমি এবং নেপাল একাডেমি-র মধ্যে সাহিত্যিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি দুই দেশের সাহিত্যকর্ম অনুবাদের উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করে বলেন, নেপাল সবসময় বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক ও কৌশলগত সম্পর্ককে গুরুত্ব দেয়। তিনি ঢাকায় অনুষ্ঠিত ‘এশিয়ান আর্ট বিয়েনাল’-এ নেপালের অংশগ্রহণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং সাংস্কৃতিক পর্যটন প্রসারে যৌথ উদ্যোগের প্রস্তাব করেন। বৈঠকে দুই দেশের শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক প্রতিনিধিদের নিয়মিত সফর বিনিময় এবং যৌথ প্রদর্শনী আয়োজনের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে উভয়পক্ষ একমত পোষণ করে।