দৈনিক সংবাদ দিগন্ত

ভ্যাট রিটার্ন জমার সময় ২৫ অক্টোবর পর্যন্ত বাড়াল এনবিআর

অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কর মেয়াদের রিটার্ন আগামী ২৫ অক্টোবর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই দাখিল করতে পারবেন করদাতারা।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়।আদেশে বলা হয়, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ প্রতি তিন কর মেয়াদ শেষে ভ্যাট রিটার্ন দাখিলের বিধান যুক্ত করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে।আরও  পড়ুন, চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রায় ১০ বিলিয়ন ডলারনতুন বিধান কার্যকর করতে এনবিআরের ইভ্যাট ব্যবস্থায় কিছু প্রশাসনিক সংস্কার প্রয়োজন। এ কারণে জনস্বার্থে রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এনবিআর জানায়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ সময় বৃদ্ধি করা হয়েছে।এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট করদাতারা বর্ধিত সময়ের মধ্যে অনলাইনে জুলাই-সেপ্টেম্বর কর মেয়াদের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন। নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে এ ক্ষেত্রে সুদ ও জরিমানা দিতে হবে না।

ভ্যাট রিটার্ন জমার সময় ২৫ অক্টোবর পর্যন্ত বাড়াল এনবিআর