অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কর মেয়াদের রিটার্ন আগামী ২৫ অক্টোবর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই দাখিল করতে পারবেন করদাতারা।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়।আদেশে বলা হয়, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ প্রতি তিন কর মেয়াদ শেষে ভ্যাট রিটার্ন দাখিলের বিধান যুক্ত করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে।
আরও পড়ুন, চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রায় ১০ বিলিয়ন ডলার
নতুন বিধান কার্যকর করতে এনবিআরের ইভ্যাট ব্যবস্থায় কিছু প্রশাসনিক সংস্কার প্রয়োজন। এ কারণে জনস্বার্থে রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এনবিআর জানায়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ সময় বৃদ্ধি করা হয়েছে।এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট করদাতারা বর্ধিত সময়ের মধ্যে অনলাইনে জুলাই-সেপ্টেম্বর কর মেয়াদের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন। নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে এ ক্ষেত্রে সুদ ও জরিমানা দিতে হবে না।
বিষয় : এনবিআর সময়সীমা ভ্যাট রিটার্ন,

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন