আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধে গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। শুক্রবার এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার, ২৩ মে সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। ফলে গ্রাহকরা চাইলে ওই দিন অফিস বা ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।আরও পড়ুন, গুলশানের কার্যালয়ে হেঁটে গেলেন তারেক রহমানবার্তায় আরও বলা হয়, যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল পরিশোধের শেষ সময় ২৩ মে নির্ধারিত রয়েছে, তারা জরিমানা ছাড়া বিল দিতে চাইলে অবশ্যই শনিবারের মধ্যেই বিল পরিশোধ করতে হবে।অন্যথায় নির্ধারিত সময় পেরিয়ে গেলে বিদ্যুৎ বিলের সঙ্গে এলপিসি বা বিলম্ব ফি যুক্ত হবে বলে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।আরও পড়ুন, হজ পালনে স্ত্রীসহ সৌদি আরবে গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানঈদুল আজহার ছুটির আগে বিদ্যুৎ সংযোগ ও সেবা স্বাভাবিক রাখতে এবং অতিরিক্ত ঝামেলা এড়াতে গ্রাহকদের সময়মতো বিল পরিশোধের অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।আরও পড়ুন, ঈদে ভোগান্তি কমাতে বিশেষ পরিকল্পনা: সেতুমন্ত্রীর আশ্বাস সংশ্লিষ্টরা বলছেন, ছুটির সময় ব্যাংক ও অফিস বন্ধ থাকায় অনেক সময় বিল জমা দিতে বিলম্ব হয়। তাই শেষ মুহূর্তের অপেক্ষা না করে নির্ধারিত সময়ের মধ্যেই বিল পরিশোধ করা গ্রাহকদের জন্য সুবিধাজনক হবে।