দৈনিক সংবাদ দিগন্ত

রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম

গত সপ্তাহের তুলনায় রাজধানীর বিভিন্ন বাজারে বেড়েছে সবজির দাম। একই সঙ্গে মাছ মাংস ও ডিমের বাজারেও দেখা গেছে বাড়তি দাম। এতে নিত্যপণ্য কিনতে গিয়ে বাড়তি খরচের মুখে পড়ছেন ক্রেতারা।রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, জাত ও মানভেদে বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৬০ টাকা কেজি। টমেটো ১০০ থেকে ১২০ টাকা এবং করলা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এ ছাড়া পটল ও ঢ্যাঁড়স ৬০ থেকে ৭০ টাকা চিচিঙা ৬০ থেকে ৭০ টাকা কাঁকরোল ও ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা বরবটি ৮০ থেকে ১০০ টাকা পেঁপে ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।বাজারে আলু ৩০ টাকা লতি ৮০ টাকা কচুরমুখী ৬০ টাকা এবং শসা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।আরও  পড়ুন, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী মিষ্টি কুমড়া ৫০ থেকে ৫৫ টাকা এবং চালকুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।এদিকে মাছ মাংস ও ডিমের বাজারও রয়েছে চড়া। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা কেজি। সোনালি মুরগি জাতভেদে ৩১০ থেকে ৩৫০ টাকা এবং ফার্মের মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।ক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। আগে তুলনামূলক কম দামে যেসব সবজি কেনা যেত, এখন সেগুলোও বাড়তি দামে কিনতে হচ্ছে।বিক্রেতাদের দাবি, বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে যাওয়ায় কয়েকটি সবজির দাম নতুন করে বেড়েছে।দাম বাড়ায় স্বাভাবিকভাবেই নিত্যপণ্যের বাজার সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।

রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম