রাষ্ট্রপতি নির্বাচনে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু, বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। দলটির পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে নির্বাচন কমিশন থেকে।রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং রুহুল কবীর রিজভী।এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই,আরও পড়ুন, হেলিকপ্টারে মাতারবাড়ি পৌঁছে উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী স্পিকারের সঙ্গে আলোচনা করে এই তফসিল চূড়ান্ত করা হয়েছে।ইসি আরও জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুতের কাজ সম্পন্ন হয়েছে এবং পরবর্তী প্রশাসনিক কার্যক্রম নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিচালিত হবে।মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি তৈরি হয়েছে। এখন নজর ১৩ আগস্টের মনোনয়ন দাখিলের দিকে।