অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টামুহাম্মদ ইউনুস সহ ২৪ উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এই নোটিশ প্রেরণ করেন।আরো পড়ুন , ৯ম পে-স্কেলের দাবিতে মাঠে সরকারি কর্মচারীরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিনোটিশে বলা হয়, দেশে হাম রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং টিকাকরণ ব্যবস্থায় নীতিগত পরিবর্তনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়েছে।নোটিশে আরও উল্লেখ করা হয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট উপদেষ্টাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।