দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকার শেষ, আর কতদিন থাকছেন যমুনায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দলটির নেতা তারেক রহমান। শপথের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয়। এর মধ্যে আলোচনায় আসে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কথা। তিনি এখন কী করবেন, তিনি আর কতদিন সরকারি বাসভবনে অবস্থান করবেন, নাকি তা ইতোমধ্যে ছেড়ে দিয়েছেন— এসব নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

এ বিষয়ে ড. ইউনূসের ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, তিনি বর্তমানে স্ত্রী ও মেয়েসহ যমুনাতেই অবস্থান করছেন। মূলত গুলশানে তার নিজের বাসার কিছু সংস্কার বা ‘রিনোভেশন’ কাজ চলছে। সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি যমুনাতে থাকতে পারেন। কাজ শেষ হলেই তিনি স্থায়ীভাবে গুলশানের বাসায় ফিরে যাবেন। এদিকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার পরও অধ্যাপক ইউনূস সরকারি বাসভবন যমুনায় থাকছেন কি না—এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান বলেন, ‘এক সপ্তাহের জন্য এখন উনি (অধ্যাপক ইউনূস) যমুনায় আছেন। পরে উনি গুলশানের বাসায় মুভ করবেন। বৃহস্পতিবারও অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্ত্রী ও মেয়েসহ যমুনায় অবস্থান করছেন।’

আরও পড়ুন, একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

অন্যদিকে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই তার বাসভবন নির্ধারণ করেছেন। ডিএমপি কর্মকর্তা মীর আসাদুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের এখানে ওঠার কথা নিশ্চিত হয়েছে। তবে ভবনটিতে কিছু সংস্কার কাজ করা হবে, যা সম্পন্ন হতে আনুমানিক মাস দুয়েক সময় লাগতে পারে।’ অন্যদিকে, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী যখন উঠবেন, তখন ওনার চাহিদা অনুযায়ী কিছু সংস্কার প্রয়োজন হবে। প্রধান উপদেষ্টা ওঠার আগেও কিছু কাজ করা হয়েছিল। আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি যে, ভবনটি খালি পাওয়ার পর এক মাসের মধ্যেই তা ব্যবহারের জন্য প্রস্তুত করতে পারব।’ জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতন হলে ২০২৪ সালের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। টানা ৫৫৯ দিন দায়িত্ব পালনের পর গত ১৭ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে পদ ছাড়েন। দায়িত্ব শেষে কোনো রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই তিনি যমুনায় ফিরে যান।

বিষয় : প্রধান উপদেষ্টা যমুনা ড. মুহাম্মদ ইউনূস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

অন্তর্বর্তী সরকার শেষ, আর কতদিন থাকছেন যমুনায়

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত