খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।মঙ্গলবার সকালে জেলার সদর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।সেনাবাহিনী সূত্র জানায়, খাগড়াছড়ি জেলা-এর রোয়াশা পাড়া এলাকায় জিরো মাইল আর্মি ক্যাম্পের একটি টহলদল নিয়মিত দায়িত্ব পালনকালে সন্দেহজনক তৎপরতা দেখতে পায়।পরে অভিযান চালিয়ে পাহাড় কাটার কাজে নিয়োজিত তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।আরো পড়ুন , মরুভূমির স্বপ্ন এবার বাংলার মাটিতে , পীরগঞ্জে আঙুর বাগানে সফলতার গল্প ঘটনার পর বিষয়টি খাগড়াছড়ি সদর উপজেলা-এর ইউএনওকে জানানো হলে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন।আটক ব্যক্তিদের এবং ব্যবহৃত একটি যানবাহন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।সেনাবাহিনী জানিয়েছে, অবৈধ পাহাড় কাটা প্রতিরোধ, পরিবেশ রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।