দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে শুরু করে এখন বলিউড— সর্বত্রই নিজের অবস্থান শক্ত করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে শ্রীভল্লী চরিত্রে অভিনয়ের পর তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে ওঠে।সেই জনপ্রিয়তার প্রভাব এখন সরাসরি পড়ছে তার পারিশ্রমিকে। বলিউডে আসন্ন সিনেমা ‘ককটেল ২’-এ রাশমিকা পেয়েছেন রেকর্ড পরিমাণ পারিশ্রমিক, যা ছবিপ্রতি প্রায় ১৫ কোটি টাকা বলে জানা গেছে।আরও পড়ুন , মধুভাতের স্বাদে মুগ্ধ জয়া আহসানবিটাউন সূত্রে জানা যাচ্ছে, ছবিতে শাহিদ কপূরের পরেই সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন রাশমিকা। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।মাত্র কয়েক বছর আগেও যেখানে তিনি একটি ছবির জন্য প্রায় ৩ কোটি টাকা পারিশ্রমিক নিতেন, এখন তা কয়েকগুণ বেড়ে গেছে।বর্তমানে দক্ষিণ ও বলিউড— দুই ইন্ডাস্ট্রিতেই সমান ব্যস্ত রাশমিকা মান্দানা। একের পর এক বড় বাজেটের সিনেমা এবং বিজ্ঞাপনচিত্রে কাজ করে তিনি ভারতের অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন।আরও পড়ুন , “আগে ক্ষ্যাত ছিল, এখন স্টাইলিশ”, শাকিব খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মিষ্টি জান্নাতের