ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। ২০১৫ সালে শাহ আলম মণ্ডলের পরিচালনায় ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।তবে এর আগেই ‘রানা প্লাজা’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন পরীমনি। নানা কারণে সিনেমাটি মুক্তির আলো দেখেনি। ফলে দর্শকের সামনে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হিসেবে পরিচিতি পায় ‘ভালোবাসা সীমাহীন’।সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের চলচ্চিত্রজীবনের শুরুর দিকের নানা বিষয় নিয়ে কথা বলেছেন পরীমনি।
আরও পড়ুন, নতুন করে আলোচনায় মাহি
সেখানে উঠে আসে তার প্রথম সিনেমার পারিশ্রমিকের বিষয়টিও।উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী হামিদের এক প্রশ্নের জবাবে পরীমনি জানান, তার প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল তিন লাখ টাকা।চলচ্চিত্রে অভিষেকের পর নিজের অভিনয় ও ব্যক্তিজীবন—দুই দিক থেকেই আলোচনায় রয়েছেন পরীমনি। সময়ের সঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।তবে ক্যারিয়ারের শুরুতে একটি সিনেমার জন্য পাওয়া সেই তিন লাখ টাকার পারিশ্রমিক এখন তার চলচ্চিত্রজীবনের স্মরণীয় একটি অধ্যায় হয়ে রয়েছে।
বিষয় : ক্যারিয়ার পারিশ্রমিক আলোচিত নায়িকা

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। ২০১৫ সালে শাহ আলম মণ্ডলের পরিচালনায় ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।তবে এর আগেই ‘রানা প্লাজা’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন পরীমনি। নানা কারণে সিনেমাটি মুক্তির আলো দেখেনি। ফলে দর্শকের সামনে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হিসেবে পরিচিতি পায় ‘ভালোবাসা সীমাহীন’।সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের চলচ্চিত্রজীবনের শুরুর দিকের নানা বিষয় নিয়ে কথা বলেছেন পরীমনি।
আরও পড়ুন, নতুন করে আলোচনায় মাহি
সেখানে উঠে আসে তার প্রথম সিনেমার পারিশ্রমিকের বিষয়টিও।উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী হামিদের এক প্রশ্নের জবাবে পরীমনি জানান, তার প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল তিন লাখ টাকা।চলচ্চিত্রে অভিষেকের পর নিজের অভিনয় ও ব্যক্তিজীবন—দুই দিক থেকেই আলোচনায় রয়েছেন পরীমনি। সময়ের সঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।তবে ক্যারিয়ারের শুরুতে একটি সিনেমার জন্য পাওয়া সেই তিন লাখ টাকার পারিশ্রমিক এখন তার চলচ্চিত্রজীবনের স্মরণীয় একটি অধ্যায় হয়ে রয়েছে।

আপনার মতামত লিখুন