দৈনিক সংবাদ দিগন্ত

‘ককটেলে’ অভিনয়ে রাশমিকা

‘ককটেলে’ অভিনয়ে রাশমিকা
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।

দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে শুরু করে এখন বলিউড— সর্বত্রই নিজের অবস্থান শক্ত করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে শ্রীভল্লী চরিত্রে অভিনয়ের পর তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে ওঠে।সেই জনপ্রিয়তার প্রভাব এখন সরাসরি পড়ছে তার পারিশ্রমিকে। বলিউডে আসন্ন সিনেমা ‘ককটেল ২’-এ রাশমিকা পেয়েছেন রেকর্ড পরিমাণ পারিশ্রমিক, যা ছবিপ্রতি প্রায় ১৫ কোটি টাকা বলে জানা গেছে।

আরও  পড়ুন , মধুভাতের স্বাদে মুগ্ধ জয়া আহসান

বিটাউন সূত্রে জানা যাচ্ছে, ছবিতে শাহিদ কপূরের পরেই সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন রাশমিকা। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।মাত্র কয়েক বছর আগেও যেখানে তিনি একটি ছবির জন্য প্রায় ৩ কোটি টাকা পারিশ্রমিক নিতেন, এখন তা কয়েকগুণ বেড়ে গেছে।বর্তমানে দক্ষিণ ও বলিউড— দুই ইন্ডাস্ট্রিতেই সমান ব্যস্ত রাশমিকা মান্দানা। একের পর এক বড় বাজেটের সিনেমা এবং বিজ্ঞাপনচিত্রে কাজ করে তিনি ভারতের অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন।

আরও  পড়ুন , “আগে ক্ষ্যাত ছিল, এখন স্টাইলিশ”, শাকিব খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মিষ্টি জান্নাতের

বিষয় : জনপ্রিয়তা সিনেমা পারিশ্রমিক সিনেমা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৬ জুলাই ২০২৬

‘ককটেলে’ অভিনয়ে রাশমিকা

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে শুরু করে এখন বলিউড— সর্বত্রই নিজের অবস্থান শক্ত করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে শ্রীভল্লী চরিত্রে অভিনয়ের পর তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে ওঠে।সেই জনপ্রিয়তার প্রভাব এখন সরাসরি পড়ছে তার পারিশ্রমিকে। বলিউডে আসন্ন সিনেমা ‘ককটেল ২’-এ রাশমিকা পেয়েছেন রেকর্ড পরিমাণ পারিশ্রমিক, যা ছবিপ্রতি প্রায় ১৫ কোটি টাকা বলে জানা গেছে।

আরও  পড়ুন , মধুভাতের স্বাদে মুগ্ধ জয়া আহসান

বিটাউন সূত্রে জানা যাচ্ছে, ছবিতে শাহিদ কপূরের পরেই সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন রাশমিকা। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।মাত্র কয়েক বছর আগেও যেখানে তিনি একটি ছবির জন্য প্রায় ৩ কোটি টাকা পারিশ্রমিক নিতেন, এখন তা কয়েকগুণ বেড়ে গেছে।বর্তমানে দক্ষিণ ও বলিউড— দুই ইন্ডাস্ট্রিতেই সমান ব্যস্ত রাশমিকা মান্দানা। একের পর এক বড় বাজেটের সিনেমা এবং বিজ্ঞাপনচিত্রে কাজ করে তিনি ভারতের অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন।

আরও  পড়ুন , “আগে ক্ষ্যাত ছিল, এখন স্টাইলিশ”, শাকিব খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মিষ্টি জান্নাতের

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত