দেশে একসময় সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে পরিচিত সঞ্চয়পত্র এখন ধারাবাহিকভাবে নেতিবাচক প্রবণতায় রয়েছে। নতুন বিনিয়োগের বদলে অনেকে পুরনো সঞ্চয় ভেঙে দৈনন্দিন খরচ চালাচ্ছেন।সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ ঋণাত্মক হয়েছে প্রায় ২ হাজার ১৩৫ কোটি টাকা। ফেব্রুয়ারিতেও এই ধারা ছিল ঋণাত্মক, যার পরিমাণ ছিল ১ হাজার ১৬৫ কোটি টাকা।আরও পড়ুন , ঈদে ব্যাংকে টানা ৭ দিনের ছুটি, বিশেষ এলাকায় সীমিত সেবাঅর্থবছরের প্রথম ৯ মাসে মোট নিট বিনিয়োগ ঋণাত্মক দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৬৯০ কোটি টাকা। অর্থাৎ নতুন বিনিয়োগের চেয়ে বেশি অর্থ তুলে নেওয়া হয়েছে।বিশ্লেষকদের মতে, উচ্চ মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং আয় সংকোচনের কারণে সাধারণ মানুষ বাধ্য হয়ে সঞ্চয় ভাঙছেন। একই সঙ্গে ট্রেজারি বিল ও বন্ডে বেশি সুদের হার থাকায় অনেক বিনিয়োগকারী বিকল্প খাতে ঝুঁকছেন।