দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৭ মার্চ ২০২৬

বিএনপি সংসদের নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

নবনির্বাচিত সংসদ সদস্যদের দক্ষ ও দায়িত্বশীল করার লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে চলমান দুই দিনের প্রশিক্ষণ কর্মশালায় দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলটি সংসদের দীর্ঘদিনের নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। ঢাকায় গুলশানে চেয়ারম্যান কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রশিক্ষণে আমরা সংবিধান, সংসদের রুলস অব প্রসিডিউর, কাস্টমস ও সংসদীয় আচার আচরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও বিশ্বের শক্তিশালী গণতন্ত্রের সংসদগুলো কিভাবে কার্যক্রম পরিচালনা করে, তা নবনির্বাচিত এমপিদের সঙ্গে শেয়ার করেছি।

তিনি আশা প্রকাশ করেন, “আগামী সংসদ অধিবেশন দেখে জাতি আত্মবিশ্বাসী হবে। তারা বলবে এমন সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যে নেতিবাচক অভ্যাস তৈরি হয়েছে তা আমরা ধীরে ধীরে জনগণের মনে থেকে মুছে দিতে চাই। নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা নতুন এমপি, তারা নতুনভাবে যাত্রা শুরু করবেন। যদি তাদের মধ্যে কোনো নেতিবাচক সংস্কৃতি না থাকে, তারা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারবেন। যেমন একটি শিশু জন্মের পর সতেজ পরিবেশে বেড়ে ওঠে ঠিক তেমনিভাবে আমরা নবীন সংসদ সদস্যদেরও প্রস্তুত করার চেষ্টা করছি।

আরও পড়ুন, ঈদকে ঘিরে জমে উঠেছে শেখেরচর-বাবুরহাট বাজার

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বিএনপি। দুই দিনের এই কর্মশালার শেষ দিনে সকালে ঢাকা বিভাগ, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যদের প্রশিক্ষণের কথা রয়েছে। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা প্রশিক্ষণ দিয়েছেন কৌশলগত দিকনির্দেশনা, সংসদীয় কার্যক্রম, মন্ত্রিসভার রেওয়াজ ও দায়িত্বশীল নেতৃত্ব বিষয়ে। 

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। নবনির্বাচিত এমপি ও মন্ত্রীরা জনগণের প্রত্যাশা অনুযায়ী ফলপ্রসূ ভূমিকা রাখতে সক্ষম হবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই কর্মশালার মাধ্যমে নতুন সংসদ সদস্যরা দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ ও দায়িত্বশীল আচরণ শিখবে। এটি শুধু শিক্ষা নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করার একটি উদ্যোগ।

বিষয় : প্রশিক্ষণ নেতিবাচক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বিএনপি সংসদের নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত