দৈনিক সংবাদ দিগন্ত

ঘুষ ছাড়া দলিল স্বাক্ষর হয়না গাজীপুর সাব- রেজিস্ট্রি ভবনে, নাচের পুতুল সাব-রেজিস্টার

নির্বাচনের পরে দলীয় প্রভাব বিস্তার,চারিপাশটা ঘিরে রেখেছে  দালাল চক্র। দুদকের অভিযান হলেও বর্তমান দৃশ্যপট আগের মতই। ঘুষ ছাড়া দলিল স্বাক্ষর হয় না গাজীপুর সাব-রেজিস্ট্রি ভবনে। গাজীপুর জেলা ও সদর সাব রেজিস্টার যেন নাচের পুতুল। তথাকথিত  বিএনপি নেতা  যে দলিলে নিয়ে যান তারা সেই দলিলই স্বাক্ষর করেন। একাধিক দালাল চক্রের  লোকজনেরা ঘিরে রেখেছে পুরো অফিস। নীতি নির্ধারণ, আইনশৃঙ্খলা, কোনটারি তোয়াক্কা করেন না বর্তমান অফিসাররা। আরও পড়ুন, সোনারগাঁয়ে ৭০০ দরিদ্র পরিবারে ঈদ উপহার দিল ওয়েলফেয়ার ইউকে লিমিটেডজানা জায়, রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও নকলাবিশ হিসেবে বেশ কিছুদিন যাবত দাপটে অফিসার হয়েছেন একদিন নেতা। তার কাছে যেন সবই সম্ভব। এরকম একাধিক ব্যক্তিত্ব রয়েছে গাজীপুর জেলা সাব-রেজিস্ট্রি ভবনে। এই অনিয়মের বিষয় জেলা  রেজিস্টার বলেন, আমরা আইন মেনে কাজ করছি। অনিয়ম হলেই ব্যবস্থা নেওয়া হবে। আরও পড়ুন, সাভারে আবাসিক হোটেল ঢাকা ইন এর সাথে পুলিশের বাণিজ্যতবে স্থানীয়রা বলছেন, দুদকের অভিযান হলেও আগের মতই সাব রেজিস্ট্রি ভবনের দৃশ্য রয়েছে। নতুন করে দালা চক্রদের আবির্ভাব বেড়েছে। আমরা স্থানীয় ওরা মনে করি পুনরায় আবারও দুদকের অভিযান প্রয়োজন এবং সংশ্লিষ্ট এই দালাল চক্রদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরী।

ঘুষ ছাড়া দলিল স্বাক্ষর হয়না গাজীপুর সাব- রেজিস্ট্রি ভবনে, নাচের পুতুল সাব-রেজিস্টার