দৈনিক সংবাদ দিগন্ত

নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুন শিকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী ও উপজেলা যুবদলের প্রভাবশালী নেতা মো. মামুন শিকদারের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।​আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি চত্বরে এই সভার আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান আকর্ষণ ছিলেন সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. মামুন শিকদার।​সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ সভায় অংশ নেন।আর ও পড়ুন , স্কুল ফাঁকি, জাল স্বাক্ষরে ছুটি পাংশায় ৪ শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর ব্যতিক্রমী​মতবিনিময় সভায় বক্তারা আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।​এ সময় সম্ভাব্য মেয়র প্রার্থী মো. মামুন শিকদার উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন,​"পৌরবাসীর অধিকার রক্ষা এবং আধুনিক ও বৈষম্যহীন পৌরসভা গঠনে আমি বদ্ধপরিকর। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে সবাইকে সাথে নিয়ে কালকিনি পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো।"​তিনি উপস্থিত সবার কাছে দোয়া, আশীর্বাদ ও আন্তরিক সমর্থন কামনা করেন এবং পৌরবাসীর কল্যাণে আজীবন কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।​সভা শেষে উপস্থিত নেতাকর্মী, সুধীজন ও সাধারণ মানুষের সঙ্গে মামুন শিকদার সৌহার্দ্যপূর্ণ কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুন শিকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত