দৈনিক সংবাদ দিগন্ত

কক্সবাজারের উপকুলীয় পেকুয়ায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

কক্সবাজারের  খুলিয়া লাখা ফেকুয়ার উপকুলিয় পেকুয়ায় অস্ত্রসহ ২ সন্ত্রাসীকে  আটক করে  স্থানীয়লোকজন তাদেকে পুলিশের কাছে সোপর্দ করেছে।  পুলিশ তাঁদের কাছ থেকে দেশীয় ২টি বন্দুক, ২টি গুলি, ১৫টি শর্টগানের খালি কার্তুজ উদ্ধার করেছে। এ সময় তাদের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়েছে।এই বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান। শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার  উজানটিয়ার  করিয়ারদিয়ার। বিছাখালী বাহিরের ঘোনায় এ ঘটনা ঘটেছে। আরও পড়ুন, গোয়ালন্দে আশুরার মাতমে অংশ নিতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু আটকরা হলেন, মহেশখালীর  উত্তর নলবিল এলাকার বাসিন্দা  মৃত উলা মিয়ার ছেলে নেজাম উদ্দিন (৩৭) ও  মাতামুহুরী উপজেলার বদরখালী  ১ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।স্থানীয়রা জানান, ভোরে  একদল লোক করিয়ারদিয়া এলাকায় একটি মাছের ঘের দখল করতে যায়।  টের ফেয়ে এ সময় স্থানীয়রা তাদেরকে  ধাওয়া দেয়   পরে অস্ত্র-গুলিসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়। তাদের ব্যবহারিত   একটি নৌকাও জব্দ করা হয়।পেকুয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মাছের ঘের দখল করতে গিয়ে এলাকার  লোকজ অস্ত্রসহ  দুইজনকে আটক করে পুলিশে হাতে তোল দেয়।

কক্সবাজারের উপকুলীয় পেকুয়ায়   অস্ত্রসহ  দুই সন্ত্রাসী  আটক