দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রস্তুতি, মাঠকর্মীদের প্রশিক্ষণ শুরু

খাবারের প্রলোভনে ১২ বছরের শিশুকে অপহরণ, ভারতে পাচারের আগেই উদ্ধার

গংগাচড়ায় মসজিদের পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

আমতলী ইউনিয়নে কাকন মৃধাকে ঘিরে নির্বাচনী আলোচনা

মেধা, সাফল্য ও স্বপ্নের উদ্‌যাপন: সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ে কৃতি ছাত্রীদের সংবর্ধনা

মুক্তিযোদ্ধা হকার্স মার্কেট ঘিরে পথচারীদের দুর্ভোগ, সড়কেও দখলের অভিযোগ; চাঁদা আদায়ের অভিযোগ খতিয়ে দেখার দাবি

চট্টগ্রাম কাস্টম হাউসে পণ্য খালাসে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

গাজীপুরে খাদ্য পরিদর্শক সোহেল আহামেদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

চট্টগ্রাম নগরীর সদরঘাটে ডাকাতির প্রস্তুতির অভিযোগে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে সদরঘাট থানা পুলিশ

চট্টগ্রাম নগরীর সদরঘাটে ডাকাতির প্রস্তুতির অভিযোগে অভিযান

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে নগরীর সদরঘাট রোডে জুঁই কমিউনিটি সেন্টারের সামনে শাহজালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপসংলগ্ন সড়কে অভিযানটি পরিচালিত হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুই যুবক হলেন আনোয়ারা উপজেলার পূর্ব কন্যারা এলাকার গোপাল দের ছেলে দোলন দে (২৯) এবং সদরঘাটের পূর্ব মাদারবাড়ী এলাকার নুর মোহাম্মদের ছেলে ফয়জুল ইসলাম শুভ (২০)। এ সময় তাঁদের সঙ্গে থাকা ১৬ বছর বয়সী এক কিশোরকেও পুলিশের হেফাজতে নেওয়া হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোরটির পরিচয় প্রকাশ করা হয়নি। সদরঘাট থানা সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট এলাকায় কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। 

আরও পড়ুন,আর্থিক সংকটে বন্ধ হবে না শ্রমিকের সন্তানের পড়াশোনা, উচ্চশিক্ষায়ও সহায়তা দেবে সরকার

এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। তবে উদ্ধার করা অস্ত্রের ধরন ও সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। অভিযানটি পরিচালিত হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ)-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) ও সহকারী কমিশনার (কোতোয়ালী)-এর তত্ত্বাবধানে। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল নোমান ও তাঁর সহযোগী পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন। পুলিশ জানায়, এ ঘটনায় বৃহস্পতিবারই সদরঘাট থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ০৬, তারিখ ৮ অক্টোবর ২০২৬। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয় : প্রস্তুতি পুলিশ অস্ত্রসহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম নগরীর সদরঘাটে ডাকাতির প্রস্তুতির অভিযোগে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে সদরঘাট থানা পুলিশ

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x