ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্র হিসেবে বিবেচিত সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের বিদ্যমান সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।আজ বুধবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন ইতোমধ্যে নির্দেশনাটি শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগকে পাঠিয়েছেন।নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের তারিখের পূর্বেই ভোটকেন্দ্র ভোটারের চলাচল উপযোগী করতে হবে এবং ভোটকেন্দ্রের অবকাঠামোর প্রয়োজনীয় সংস্কার করতে হবে। যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ নাই, সেখানে বিদ্যুৎ সংযোগ দিতে হবে।
আরো পড়ুন , দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংশয়ের কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
আপনার মতামত লিখুন