দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংশয়ের কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা

সার্বিকভাবে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, কোনো প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন, সেটি তার একান্ত ব্যক্তিগত মতামত। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বিকেএমইএ ভবনের নিচতলায় জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে ছয়টি লেগুনা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন , নির্বাচনি বিশেষ বরাদ্দে বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ

মাসুদুজ্জামান মাসুদের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী কেন নির্বাচনে অংশ নেবেন না, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।এ বিষয়ে সরকারের পক্ষ থেকে মন্তব্য করার সুযোগ নেই। তিনি বলেন, নিরাপত্তার কথা উল্লেখ করে যিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তিনি আসলে কি ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেটি তিনি নিজেই ভালো বলতে পারবেন। তবে সামগ্রিকভাবে দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই।এমন পরিবেশে যদি কেউ বলেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেটি তার ব্যক্তিগত অনুভূতির বিষয়।

আরো পড়ুন , প্রধান বিচারপতি রেফাত আহমেদের বিদায়ী অনুষ্ঠান আগামীকাল

 কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে কোনো উদ্বেগের কারণ নেই।তিনি আরো বলেন, ওসমান হাদী আহত হয়েছেন, আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। জাহাঙ্গীর আলম বলেন, বিকেএমইএর মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে যে পুলিশ ভ্যান প্রদান করা হয়েছে, তা একটি প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক উদ্যোগ।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের সময় পুলিশের অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে পুলিশের জন্য যানবাহন উপহার দেওয়া হলে পুলিশের কাজ আরো সহজ হয়।

বিষয় : প্রত্যাহার নিরাপত্তা সংশয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংশয়ের কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

সার্বিকভাবে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, কোনো প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন, সেটি তার একান্ত ব্যক্তিগত মতামত। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বিকেএমইএ ভবনের নিচতলায় জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে ছয়টি লেগুনা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন , নির্বাচনি বিশেষ বরাদ্দে বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ

মাসুদুজ্জামান মাসুদের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী কেন নির্বাচনে অংশ নেবেন না, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।এ বিষয়ে সরকারের পক্ষ থেকে মন্তব্য করার সুযোগ নেই। তিনি বলেন, নিরাপত্তার কথা উল্লেখ করে যিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তিনি আসলে কি ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেটি তিনি নিজেই ভালো বলতে পারবেন। তবে সামগ্রিকভাবে দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই।এমন পরিবেশে যদি কেউ বলেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেটি তার ব্যক্তিগত অনুভূতির বিষয়।

আরো পড়ুন , প্রধান বিচারপতি রেফাত আহমেদের বিদায়ী অনুষ্ঠান আগামীকাল

 কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে কোনো উদ্বেগের কারণ নেই।তিনি আরো বলেন, ওসমান হাদী আহত হয়েছেন, আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। জাহাঙ্গীর আলম বলেন, বিকেএমইএর মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে যে পুলিশ ভ্যান প্রদান করা হয়েছে, তা একটি প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক উদ্যোগ।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের সময় পুলিশের অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে পুলিশের জন্য যানবাহন উপহার দেওয়া হলে পুলিশের কাজ আরো সহজ হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত