দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫

জবির দ্বিতীয় ক্যাম্পাসে সবুজায়নে ম্যানেজমেন্ট বিভাগের বৃক্ষরোপণ

চাঁদাবাজ কর্মীদের পক্ষে জবি ছাত্রদল সদস্যসচিবের সাফাই, অর্থ লেনদেন স্বীকার অভিযুক্তের

ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিলেন ছাত্রদলের আহ্বায়ক হিমেল

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জবি প্রেসক্লাবের নিন্দা

জবির নাট্যকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী

আগামীকাল জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে আসছেন ইরান ও রাশিয়ার রাষ্ট্রদূত

ফয়জুন্নেসা হলের উন্নয়নে নতুন উদ্যোগ, রাস্তা উদ্বোধন করলেন জবি উপাচার্য

জবিতে ‘ককটেল ও পোস্টার আনার’ ফোনালাপ শুনে ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, কার কত দিন?

শীতকালীন অবকাশসহ একাধিক ছুটি মিলিয়ে বছরের শেষ দিকে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন তারিখে ছুটি শুরু হলেও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

কোন প্রতিষ্ঠানে কত দিন ছুটি

প্রাথমিক বিদ্যালয়: বিদ্যালয়প্রধানের হাতে থাকা তিন দিনের ছুটিসহ ২০২৫ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ছুটি ছিল ৭৮ দিন। ডিসেম্বরের শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে এ ছুটির কোটা শেষ হচ্ছে। যদিও প্রাথমিক বিদ্যালয়ে ১১ ডিসেম্বর থেকে ছুটি শুরুর কথা ছিল, তবে শিক্ষকদের সাম্প্রতিক আন্দোলনের কারণে যেসব বিদ্যালয়ে নির্ধারিত সময়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, সেসব বিদ্যালয়ে ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত (শুক্র ও শনিবার বাদে ৩ দিন) ছুটি বাতিল করা হয়েছে। ফলে অনেক বিদ্যালয়ে ছুটি শুরু হবে ১৬ ডিসেম্বর এবং চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। উল্লেখ্য, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৪ ডিসেম্বর। মাধ্যমিক বিদ্যালয়: মাধ্যমিক পর্যায়ে ২০২৫ সালের শেষ ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর এবং শেষ হবে ২৮ ডিসেম্বর। এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকবে। ছুটি শেষে ২৮ থেকে ৩১ ডিসেম্বর অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজয় দিবসে শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনা রয়েছে। সরকারি-বেসরকারি কলেজ: দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতেও ১৪ ডিসেম্বর থেকে ছুটি শুরু হয়ে ২৮ ডিসেম্বর শেষ হবে। এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকবে। কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও বিজয় দিবস পালনে প্রতিষ্ঠানে উপস্থিত থাকবেন।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি সব মাদ্রাসায় (স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) ১৪ ডিসেম্বর থেকে ছুটি শুরু হয়ে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকবে। মাদ্রাসা শিক্ষায়ও দুই স্তরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয় : ছুটি শিক্ষাপ্রতিষ্ঠান ১৬ ডিসেম্বর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, কার কত দিন?

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x