দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

মেট্রোরেলে ৪০ কোটি টাকার ভ্যাট ছাড়

মেট্রোরেলে ৪০ কোটি টাকার ভ্যাট ছাড়
মেট্রোরেলে ৪০ কোটি টাকার ভ্যাট ছাড়

সরকারের মেট্রোরেল প্রকল্পে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে জানান, মেট্রোরেলের উপর ভ্যাট প্রত্যাহারের ফলে সরকার প্রায় ৪০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হবে। তবে, মেট্রোরেল ঢাকার নাগরিকদের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শফিকুল আলম আরও বলেন, "মেট্রোরেলের জন্য ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এটি ঢাকার পরিবহন ব্যবস্থায় যুগান্তকারী ভূমিকা রাখছে, যা সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।" এছাড়া, তিনি জানালেন, ফেব্রুয়ারি মাসের শুরুতে মুসলিমদের রোজা উপলক্ষে খেজুরের ওপর করের হার কমানো হয়েছে। আগের ৫২% ট্যাক্সের পরিবর্তে তা বর্তমানে ৪০%-এ নেমে এসেছে। খেজুরের কাস্টমস ডিউটি ২৫% থেকে কমিয়ে ১৫% করা হয়েছে।

আরও পড়ুন, আগারগাঁওয়ে আইটি মেলা: ক্রেতাদের উপচেপড়া ভিড়

প্রেস সচিব আরও জানান, বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এ ছাড়া আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ ২০২৫ এর খসড়া তৈরি হয়েছে। বাণিজ্যিক আদালতের এই আইন বাংলাদেশের এনসিজি গ্র্যাজুয়েশন প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

বিষয় : প্রত্যাহার মেট্রোরেল সভা ভ্যাট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মেট্রোরেলে ৪০ কোটি টাকার ভ্যাট ছাড়

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

সরকারের মেট্রোরেল প্রকল্পে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে জানান, মেট্রোরেলের উপর ভ্যাট প্রত্যাহারের ফলে সরকার প্রায় ৪০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হবে। তবে, মেট্রোরেল ঢাকার নাগরিকদের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শফিকুল আলম আরও বলেন, "মেট্রোরেলের জন্য ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এটি ঢাকার পরিবহন ব্যবস্থায় যুগান্তকারী ভূমিকা রাখছে, যা সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।" এছাড়া, তিনি জানালেন, ফেব্রুয়ারি মাসের শুরুতে মুসলিমদের রোজা উপলক্ষে খেজুরের ওপর করের হার কমানো হয়েছে। আগের ৫২% ট্যাক্সের পরিবর্তে তা বর্তমানে ৪০%-এ নেমে এসেছে। খেজুরের কাস্টমস ডিউটি ২৫% থেকে কমিয়ে ১৫% করা হয়েছে।

আরও পড়ুন, আগারগাঁওয়ে আইটি মেলা: ক্রেতাদের উপচেপড়া ভিড়

প্রেস সচিব আরও জানান, বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এ ছাড়া আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ ২০২৫ এর খসড়া তৈরি হয়েছে। বাণিজ্যিক আদালতের এই আইন বাংলাদেশের এনসিজি গ্র্যাজুয়েশন প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত