দৈনিক সংবাদ দিগন্ত

এলপি গ্যাসে স্থানীয় ভ্যাট প্রত্যাহার, আমদানি পর্যায়ে ৭.৫% ভ্যাট কার্যকর

বিদ্যমান ব্যবস্থায় এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর পরিশোধ করতে হয়। শিল্পখাত এবং গৃহস্থালি কাজের জন্য অপরিহার্য পণ্য এলপি গ্যাসের বাজার স্থিতিশীল রাখতে এবং জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার জনস্বার্থে এলপি গ্যাসের ওপর থেকে ভ্যাট কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।এলপিজি অপারেটরস আসোসিয়েশন অব বাংলাদেশের (LOAB) আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশ অনুসারে সরকার ভ্যাট কমানোর এ উদ্যোগ নিয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সম্পর্কিত ভিন্ন দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়। এলপিজি আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। যা সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হয়ে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে কার্যকর থাকবে।আরও পড়ুন, ‘নমুনা নোট’ ব্যবহারে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংকআমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করায় এলপিজি আমদানির পরে স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজিত হয়, তার ওপর কোনো ভ্যাট কার্যকর রইলো না। প্রজ্ঞাপন দুটি কার্যকরের তারিখ থেকে এলপি গ্যাস কেনার ক্ষেত্রে আগের তুলনায় ভোক্তা সাধারণের ওপর প্রায় ২০ শতাংশ মূসকভার কমবে।  

এলপি গ্যাসে স্থানীয় ভ্যাট প্রত্যাহার, আমদানি পর্যায়ে ৭.৫% ভ্যাট কার্যকর