আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের অংশগ্রহণ এবার বড় পরিসরে হতে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচন পর্যবেক্ষণে শতাধিক বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ২০০৮ সালের পর এটিই হতে যাচ্ছে বিদেশি পর্যবেক্ষকদের সর্বোচ্চ উপস্থিতিসম্পন্ন নির্বাচন।ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী,কমনওয়েলথসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা এবারের নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশ থেকেও আলাদা আলাদা পর্যবেক্ষক দল আসার সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে সবচেয়ে বড় দলটি পাঠাচ্ছে ইইউ। ২৭ দেশের এই জোট থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদি মিলিয়ে প্রায় ১৫০ থেকে ১৮০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন।অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫০ সদস্যের একটি পর্যবেক্ষক দল আসতে পারে, যার নেতৃত্বে থাকবে আইআরআই। এ ছাড়া কমনওয়েলথের প্রতিনিধিদলে থাকতে পারেন প্রায় ৩০ জন পর্যবেক্ষক।
ইতিমধ্যে নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধিদল পাঠানোর জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে চিঠি পাঠানো শুরু করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এর অংশ হিসেবে ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাসকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা এবং দেশগুলোকেও এ ধরনের আমন্ত্রণ জানানো হবে।এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, নির্বাচন কমিশনের উদ্যোগে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হচ্ছে। সরকার চায় না এমন কোনো পর্যবেক্ষক আসুক, যাদের উপস্থিতি অযথা বিতর্কের সৃষ্টি করতে পারে।
বিষয় : নজরদারি রেকর্ড পর্যবেক্ষণ

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের অংশগ্রহণ এবার বড় পরিসরে হতে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচন পর্যবেক্ষণে শতাধিক বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ২০০৮ সালের পর এটিই হতে যাচ্ছে বিদেশি পর্যবেক্ষকদের সর্বোচ্চ উপস্থিতিসম্পন্ন নির্বাচন।ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী,কমনওয়েলথসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা এবারের নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশ থেকেও আলাদা আলাদা পর্যবেক্ষক দল আসার সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত লিখুন