দৈনিক সংবাদ দিগন্ত

যুক্তরাজ্যে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে ব্লক শনাক্ত, সফলভাবে স্টেন্ট বসানো হয়েছে

যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হয়েছে। পরে জরুরিভিত্তিতে তাঁর এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে।রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক জানিয়েছেন, আজ দুপুরে যুক্তরাজ্যের ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়।পরীক্ষার সময় হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে দ্রুত চিকিৎসা দল এনজিওপ্লাস্টি সম্পন্ন করে এবং একটি স্টেন্ট স্থাপন করে।আরও পড়ুন , জাতীয় প্রেস ক্লাবে ৪৪১ সাংবাদিক নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্তবর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।তিনি দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সিঙ্গাপুরে ওপেন হার্ট সার্জারি করিয়েছিলেন। এরপর থেকে তিনি নিয়মিত ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে যুক্তরাজ্যে চিকিৎসা নিচ্ছেন।চিকিৎসা শেষে আগামী ১৮ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।আরও পড়ুন , তারেক রহমানের সভাপতিত্বে একনেকে ১৬ প্রকল্পের অনুমোদন প্রস্তাব, আলোচনায় পদ্মা ব্যারেজ

যুক্তরাজ্যে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে ব্লক শনাক্ত, সফলভাবে স্টেন্ট বসানো হয়েছে